নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শ্রদ্ধা , কৃতজ্ঞতার পাশাপাশি উৎসবের আবহে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস। শিক্ষক শিক্ষার্থীর চিরন্তন সম্পর্ককে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে সম্মান জানাতে এই দিনের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ নুর আলীর উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে এলাকাবাসী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে গোটা পরিবেশ ভরে ওঠে উৎসবের আবহে।

সূত্রের খবর , ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ নুর আলীর উদ্যোগে এই আয়োজন হয়। সকাল আটটা থেকে দশটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রোল অঞ্চল প্রধান অর্চনা বাগদি, উপপ্রধান মুক্ত ঘোষ সহ এলাকার শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় পঞ্চাশ জন শিক্ষক, গৃহ শিক্ষক ও শিক্ষা কর্মী অংশ নেন এই অনুষ্ঠানে। শিক্ষক দিবসের তাৎপর্য আরও একবার নতুন করে উপলব্ধি করল সমগ্র এলাকা।

শোয়েব আব্দুল লতিফ অনুষ্ঠানে জানান,"শিক্ষক দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজ গঠনের নৈতিক পথনির্দেশ। তাঁদের কথায় শিক্ষা আনে চেতনা, আর শিক্ষকরাই সেই চেতনার বাহক। পাশাপাশি শিক্ষা, দর্শন ও জীবনদর্শনের দিকগুলিকে স্মরণ করে শিক্ষক সমাজকে তাঁর মতো আদর্শ গ্রহণের আহ্বান জানানো হয়। মানবিকতা, মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব নিয়েও বিস্তৃত আলোচনা হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের