নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন মহুয়া মৈত্র। তদন্তে পূর্ণ সহযোগিতার শর্তে মঙ্গলবার তাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট। একইসঙ্গে নির্দিষ্ট দিনে থানায় হাজিরা দিয়ে তদন্তে অংশ নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
মহুয়ার বিরুদ্ধে নদীয়ার হোগলবেড়িয়া থানায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি হয়। শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, মহুয়া মৈত্র তদন্তে সহযোগিতা করলে তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১৪ আগস্ট বিকেল ৩টেয় মহুয়াকে হোগলবেড়িয়া থানায় উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে।
পাশাপাশি পুলিশও নিয়মমাফিক তদন্ত চালিয়ে যাবে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অন্তর্বর্তী রক্ষাকবচ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, যদি মহুয়া মৈত্র তদন্তে সহযোগিতা না করেন, তাহলে সেই বিষয়টি রাজ্য সরকারকে হাইকোর্টে জানাতে হবে। অর্থাৎ, রক্ষাকবচের সুবিধা আদালতের নির্ধারিত শর্ত মেনে চলার উপরই নির্ভর করবে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের