নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - উন্নয়নের নামে ধ্বংস করা হচ্ছে , নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ। তবে, প্রশাসন আশ্বাস দিয়েছে রাস্তার কাজ শেষ হলে গাছ লাগিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে বিকল্প কি কোনও ব্যবস্থা করা যেত না?তবে, গাছ কাটার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর , জয়নগরের খাকুড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা বানানোর অভিযোগে কেটে ফেলা হচ্ছে একাধিক গাছ। মনসাতলা থেকে গোয়ালবেড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা তৈরির কাজ চলছে। তার জন্যই কেটে ফেলা হয়েছে অনেকগুলি গাছ। রাস্তার পাশে পড়ে আছে বড় বড় গাছের গুড়ি। তবে, এলাকার মানুষের দাবি এতগুলো গাছ না কেটেও রাস্তা সংস্কার করা যেত।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "কয়লা, গরু, গম, চাকরি আর যা যা আছে সবকিছু খাওয়ার পর এখন নতুন ভাবে গাছ খাচ্ছে। এই গাছগুলো কেটে তারা কিভাবে বিক্রি করছে তার কোনো খবর কারুর কাছে নেই। অসংখ্য খেজুর গাছ আছে, বাবলা গাছ আছে, সেগুলোতে হাত দেয়নি তারা। যে গাছগুলো বিক্রি করলে প্রচুর মুনাফা হবে সেগুলোই কেটেছে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের