নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়া সংলগ্ন হুগলি নদীতে সম্প্রতি ব্যাপক মাছের মড়ক দেখা দিয়েছে। নদীর দুই পাড়েই থরে থরে ভেসে আসছে ইলিশ থেকে শুরু করে ভারী ওজনের নানা মাছ। ইলিশের পাশাপাশি ভোলা, নানা প্রজাতির ট্যাংরা, চিংড়ি ও চেঙো মাছও মরে ভেসে উঠছে। হঠাৎ নদীর এই করুণ পরিণতি স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশকর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার থেকে হুগলি নদীর পশ্চিম পাড়ে কাঁজিয়াখালি, রাঙামাটি, কালীনগর, জগদীশপুর বাঁশতলা, কলসাপা চেঙ্গাইল সহ নদীর তীরবর্তী এলাকায় মাছের মড়কের ছবি দেখা যায়। তবে মড়ক লাগা মাছের মধ্যে ইলিশের সংখ্যাই বেশি। ইলিশ থেকে শুরু করে এক কেজি ওজনের মাছও নদীর পাড়ে থরে থরে পড়ে থাকতে দেখা যায়।বাজারে সাধারণ মানুষরা চড়া দামের জন্য ইলিশ কিনতে পারে না ,সেই বহুমূল্য ইলিশ নদীর তীরে বিনামূল্যে কিন্তু মৃত অবস্থায় পড়ে রয়েছে । হুগলি নদীর পশ্চিম পাড়ে গত ২দিন যাবৎ প্রচুর সংখ্যায় মরা ইলিশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। অবশ্য শুধু পশ্চিম পাড়েই নয়, পূর্ব পাড়েও এই ছবি।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ ভান্ডারী বলেন , সকালে নদীতে স্নান করতে এসে দেখি নদীতে প্রচুর মাছ মরে ভাসছে। তার দাবি কলকারখানার দূষিত জল খালের মাধ্যমে নদীতে মিশে নদীর জল দূষিত করছে। ২০২০ সালের মার্চ মাসে হুগলি নদীতে এইভাবে মাছের মড়ক দেখা গিয়েছিল।সেই সময়ে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের মৎস্য দপ্তর ও উলুবেড়িয়া পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা জলের নমুনা সংগ্রহ করেন। এর পরে ২০২৫ সালের মে মাসে মানকুর, বাকসি হাট এলাকায় রূপনারায়ণে মাছের মড়ক লাগার ঘটনা ঘটে। সে বারও নদীর জল দূষণকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন পরিবেশকর্মীরা।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের