6a8fdc2200aec_Screenshot (119)
আগস্ট ২৭, ২০২৬ দুপুর ১২:১২ IST

‘মদ খাবেন না’ এই কথাটাই কি কাল হল? ইট আঘাতে প্রাক্তন তৃণমূল বিধায়কের আপ্তসহায়কের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মদ্যপানে বাধা দেওয়াই কাল হল! গারুলিয়ায় নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিংহের আপ্তসহায়ক শেখর চৌধুরী ওরফে বান্টিকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার গভীর রাতে মৃত্যু হয় তার। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে , নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া এলাকার বাসিন্দা শেখর চৌধুরী ওরফে বান্টি। মা, স্ত্রী এবং মেয়েকে নিয়ে তার পরিবার। গত বুধবার রাতে তাঁর বাড়ির পাশের একটি ক্লাবে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন বলে অভিযোগ। তাঁদের মদ্যপান করতে বারণ করেন বান্টি। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে যুবকদের সঙ্গে তাঁর বচসা ও হাতাহাতি শুরু হয়। বচসার জেরেই বান্টিকে ইট দিয়ে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংহ ও তাঁর ছেলে। গুরুতর আহত বান্টিকে প্রথমে ব্যারাকপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর সোমবার সকাল থেকেই গারুলিয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই বিকি চৌধুরী, আমান চৌধুরী এবং পিন্টু চৌধুরীকে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধ মাদক বিক্রির অভিযোগ-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, গারুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই হেরোইন-সহ বিভিন্ন নিষিদ্ধ মাদকের কারবার চলছে। পুলিশ বিষয়টি জানলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ তাঁদের।

ঘটনার খবর পেয়ে মৃত শেখর চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ। পরিবারের পাশে থাকার পাশাপাশি সব ধরনের সাহায্যের আশ্বাস দেন তিনি। ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন বিধায়ক সুনীল সিংহও। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের