698f185bc9c6b_Gallery_1770985249720
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ বিকাল ০৭:২৩ IST

পরীক্ষা কেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ , দুর্গন্ধে চরম ভোগান্তির মুখে পড়ুয়াসহ অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ভ্যাটের দুর্গন্ধে চরম ভোগান্তির মুখে পড়তে হল পড়ুয়াসহ অভিভাবকদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পৌরসভায়। ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। যদিও প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে সাফাই দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত ১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২৯ নম্বর ওয়ার্ডের কুসুমপুর আদর্শ বিদ্যালয় বেশ কয়েকটি স্কুলের পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে। অভিযোগ, বিদ্যালয়ের ঠিক বিপরীতে রয়েছে একটি আবর্জনা ভরা ভ্যাট। যা দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় এলাকাজুড়ে তীব্র দুর্গন্ধ ছড়িয়েছে। পরীক্ষার দিন সকালে কেন্দ্রের সামনে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা।

অভিভাবকদের দাবি, প্রথম সেমিস্টারের সময়ও ভ্যাটটির একই অবস্থা ছিল। একাধিকবার পৌরসভাকে জানানো হলেও স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এমন অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারাও অসন্তোষ প্রকাশ করেছেন।

অভিভাবক শুভ্রা ঘোষ জানান, 'আগের সেমিস্টারের সময়ও সমস্যায় পড়তে হয়েছিল। তখন বর্ষাকাল থাকায় আরও দুর্গন্ধ ছড়িয়েছিল। বহুবার বলেছিলাম, পরীক্ষার সময় অন্তত জায়গাটা পরিষ্কার রাখতে। কিন্তু কোনও লাভ হয়নি। এখানে দাঁড়ালে দম বন্ধ হয়ে আসে। এমন অবস্থায় বাচ্চারাও কীভাবে মন দিয়ে পরীক্ষা দেবে, সেটাই ভাবনা'।

বিজেপি নেতা জয় সাহা প্রামাণিক জানান, 'এত ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকেরা আসছেন। তারপরেও ভ্যাট পরিষ্কারের ন্যূনতম পরিকল্পনা নেই। অশিক্ষিত, অসভ্য, বর্বর এই প্রশাসন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আবর্জনার মধ্যে পরীক্ষা দিতে আসতে হচ্ছে, এটা লজ্জার বিষয়। আবেদন জানাব, দ্রুত জায়গাটা পরিষ্কার করা হোক'।

অন্যদিকে ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব বলেন, 'ভ্যাট মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অংশ। সেটা নিয়ম মেনেই পরিষ্কার করা হয়। তাছাড়া এখানকার রাস্তা যথেষ্ট চওড়া। এতে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়'।

আরও পড়ুন

রামপুরহাটে পেটে সামান্য ব্যথা, চিকিৎসকের চেম্বারে দু’টি ইনজেকশন! কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ১১ বছরের বালকের
আগস্ট ২৫, ২০২৬

মিড-ডে মিলে বড় চমক নন্দীগ্রামে ! ২৭০ টি স্কুলে খাবার দেবে ইসকন
আগস্ট ২৫, ২০২৬

সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি

 

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের