নিজস্ব প্রতিনিধি , হুগলী - তৃণমূলের এক উপপ্রধানকে ঘিরে জনরোষের বিস্ফোরণ। জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখা, কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো এবং ডিম ছোড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভিড় জমান। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলীর সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসকে ঘিরে ক্ষুব্ধ একদল মানুষ প্রকাশ্য রাস্তায় বিক্ষোভ দেখান। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অদ্বৈত। তার গলায় জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখা হয়। পরে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই বিক্ষোভের ঘটনা। বহুদিন ধরে এলাকায় তোলাবাজি, হুমকি সহ একাধিক দুর্নীতি চালিয়েছে এই তৃণমূল নেতা। যদিও অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গোটা ঘটনাকে কেন্দ্র করে সরগরম এলাকা। জনতার বিক্ষোভ কোন পরিস্থিতিতে এই পর্যায়ে পৌঁছাল এবং তার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই সামনে আসবে প্রকৃত তথ্য।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের