নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর্থিক লেনদেন নিয়ে আরও চাপের মুখে তৃণমূল কংগ্রেস। এবার দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ১৬৪ কোটি টাকার লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই দলের একাধিক অ্যাকাউন্টে তদন্ত শুরু হয়েছে। সেই আবহেই মূল দলীয় তহবিলের লেনদেন নিয়ে নতুন করে তদন্তে গতি আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি সূত্রে দাবি, তৃণমূল কংগ্রেসের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের প্রাথমিক তথ্য হাতে এসেছে। তদন্তকারীদের অভিযোগ, প্রায় ১৬৪ কোটি টাকার লেনদেনের যথাযথ হিসাব এখনও স্পষ্ট নয়। সেই কারণেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে সমস্ত আর্থিক নথি, লেনদেনের বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এর আগেই তদন্তের স্বার্থে তৃণমূলের সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি।
পাশাপাশি, একটি বিমান পরিষেবা সংস্থার অফিসেও তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। তদন্তে উঠে এসেছে বলে দাবি, দলীয় তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ এবং তাদের সহযোগী সংস্থাগুলির অ্যাকাউন্টে গেছে। ইডির অভিযোগ, প্রায় ১৬০ কোটি টাকা ওই সংস্থাকে দেওয়া হয়েছিল এবং সেই অর্থ ব্যবহার করে একটি বিমান ও একটি অগুস্তা হেলিকপ্টার কেনা হয়। তদন্তকারীদের দাবি, এই সংস্থাই বিভিন্ন ভিআইপি ব্যক্তিত্বের জন্য বিমান পরিষেবার ব্যবস্থা করে। এখন সেই আর্থিক লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং বৈধতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের