নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছে গেরুয়া শিবির। শনিবার উত্তর দমদমে পরিবর্তন সংকল্প যাত্রা করেন বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল শেষে SIR নিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা।
শনিবার রাজ্যের একাধিক প্রান্তে পরিবর্তন সংকল্প যাত্রা করেন গেরুয়া শিবির। বিরোধী দলনেতার পাশাপশি এদিন পরিবর্তন যাত্রা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার বিকেলের পর থেকেই নিমতা থানার সামনে ভিড় জমাতে শুরু করে বিজেপি কর্মী–সমর্থকেরা। নির্দিষ্ট পথ ধরে প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মিছিল পৌঁছায় বিরাটির মহাজাতি নগরে। বিরাটিতে পৌঁছে সভা থেকে বক্তব্য রাখেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
সম্প্রতি বনগাঁ সভা থেকে বিজেপিকে নিশানা করে বলেন, ' আমার সঙ্গে খেলতে এসো না, আমি এমন খেলব কেউ ধরতেও পারবে না ছুঁতেও পারবে না।' এদিন মঞ্চ থেকে এর পাল্টা সুর চড়ালেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'খেলবো এবার এমন ভাবে ভাইপো যাবে মামার ঘরে।' তার কথায়, ' আগে ইডি - সিবিআই অভিষেকের পুরোনো মামা ছিল এখন নতুন মামা হয়েছে ইউনুস মামা।'
বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ' বিজেপি এমন পরিবর্তন চাই যেখানে বাংলার প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনের পরিবর্তন ঘটবে। যেটা তৃণমূল বলেছিল কিন্তু আজও সেই পরিবর্তন ঘটেনি। বাংলার পরিবর্তন হয়ে যেদিন সোনার বাংলা হবে সেদিনই হবে বিজেপির আসল পরিবর্তন যাত্রা। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছে। বিজেপি আসলে লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে সঙ্গে তৃণমূলের থেকেও বেশি টাকা দেওয়া হবে। আর যেই নারায়ন রা বাইরে আছে তাদের ঘরে ফেরানো হবে।'
SIR ইস্যু নিয়েও এদিন রাজ্য সরকারকে নিশানা করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ' পিসি ভাইপো খুব বলেছিল SIR হতে দেবে না, CAA হতে দেবে না। ভারতের সাংবিধানিক সংগঠন নির্বাচন কমিশন SIR করছে সেটা আটকানোর তুমি কোন হরিদাস পাল? খুব তো বলেছিল ওয়াকফ আইন মানবে না। এখন ঠেলার নাম বাবাজি বলে মেনে নিতে হয়েছে। SIR হচ্ছে, CAA ও হবে। কারোর বাবার ক্ষমতা নেই SIR আটকায়। SIR হবে আর SIR চলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের