নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়ে উঠল নতুন বিতর্ক। দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকা এবং সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা আটকে থাকায় এবার আর্থিক অনিয়মের অভিযোগ তুলল আসল তৃণমূল। তারই প্রেক্ষাপটে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে স্পেশাল অডিটর নিয়োগের দাবি তুলল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূল। এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার রাতে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, দলের তহবিল সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিয়ে বিশেষ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তার দাবি, তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছে। সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা জমা রয়েছে। এই বিপুল অর্থের উৎস ও ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ নিরীক্ষা প্রয়োজন বলেই মত দিয়েছে দলের নতুন নেতৃত্ব।
ঋতব্রতের বক্তব্য, একাধিক বিধায়ক ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অরূপ বিশ্বাসও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে স্পেশাল অডিটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কথায়, যদি কোনও আর্থিক অনিয়ম বা বেনিয়ম থেকে থাকে, তবে তা নিরপেক্ষভাবে তদন্ত করে সামনে আনা উচিত।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের