নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের উত্তপ্ত সিতাই। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ ৩ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে দোষারোপে সরব হয়েছে ২ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সিতাই ব্লকের ৬/৭৩ মধ্য ভাড়ালি বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য ফিরোজ মিয়া, তৃণমূল কর্মী গৌরাঙ্গ বর্মন, শামসুজ্জামান প্রামাণিকের বাড়িতে হামলা চালানো হয়। ফিরোজ মিয়ার স্ত্রী বিউটি খাতুনের দাবি, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে ভাঙচুর লুটপাট চালায়। একই অভিযোগ করেছেন বাকি ২ তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরাও। হামলায় গুরুতর জখম হন গৌরাঙ্গ বর্মন। বর্তমানে তিনি কোচবিহারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ঘটনার পর এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে শামসুজ্জামান প্রামাণিকের স্ত্রী আসলিমার বক্তব্য,'আমার স্বামী বিগত ১০ বছর ধরে তৃণমূল কংগ্রেস দলের সাথে যুক্ত । বর্তমানে তিনি স্থানীয় বুথ কমিটির একজন সদস্য। নির্বাচনের পর থেকে বিরোধী দল বিজেপির নেতা কর্মীরা তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না। অনবরত নানা রকম হুমকি দিয়ে আসছে। এই কারণে তিনি বেশ কিছুদিন ধরে বাড়িছাড়া হয়ে বিভিন্ন জায়গায় থাকছেন। গত বুধবার রাত ঠিক ১২টার দিকে হঠাৎ করে একদল লোক এসে কোনো রকম চিল্লাচিল্লি বা কথাবার্তা ছাড়াই ভাঙচুর শুরু করে। যেহেতু বিজেপি কর্মীরাই আমার স্বামীকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল, তাই এই ভাঙচুরের পেছনে তাদেরই হাত রয়েছে। ভাঙচুরটি শুধু আমাদের নিজেদের বাড়িতেই নয়, বরং পাশেই আমার দেওরের বাড়িতেও চালানো হয়েছে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের