নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যসামগ্রীর নতুন করে প্যাকেজিং বদলের মারাত্মক কারবারের হদিস মিলল তৃণমূল নেতার ডেরায়। ঘটনাটি ঘটেছে দমদম পৌরসভার অন্তর্গত বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কেন্দ্রীয় বিহার আবাসন এলাকায়। খবর পেয়ে বেআইনি ডেরাটি সিল করে দিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এই কাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গেছে সমগ্র পৌর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দমদম ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র সংগঠনের যুব সভাপতি সৈকত তালুকদারের বাড়িতে দীর্ঘদিন ধরে এই চক্র চলছিল। মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা, সুজি-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী লরি করে এনে ওই নেতার বাসস্থানে মজুত করা হতো। পরবর্তীকালে হরষিত বাইন নামের একটি সংস্থা সেই সমস্ত সামগ্রীর মোড়ক বদলে নতুন মেয়াদের ছাপ দিয়ে বাজারে সরবরাহ করত। বুধবার রাতেও একইভাবে লরি বোঝাই পুরোনো পণ্য সেখানে আসে। বিষয়টি বাসিন্দাদের নজরে এলে সন্দেহ হয় ও জানানো হয় থানায়। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ ও তদন্তকারী দল ঘটনাস্থলে হানা দিয়ে বিপুল পরিমাণ ভেজাল পন্য বাজেয়াপ্ত করে।
প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বেআইনি সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাড়ির মালিককে অন্ধকারে রেখে দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কারবার চালানো কোনোভাবেই সম্ভব নয়। যদিও এই বিষয়ে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুরো জালিয়াতি চক্রটির নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত চালু রয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের