নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ধানতলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন এক কৃষক। জল না পাওয়ায় গোটা ফুলের জমি শুকিয়ে মরছে এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। তৃণমূল করার ‘অপরাধে’ ডিপ্টিকল কমিটি ইচ্ছে করে জল বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ জমির মালিকের। ক্ষতির অংক ছড়িয়েছে কয়েক লক্ষ টাকা।
সূত্রের খবর, ধানতলার পূর্ব ন-পরায় কান্নায় ভেঙে পড়েছেন ফুলচাষি দীপক দাস। তার রজনীগন্ধা ও গাঁদার গোটা ক্ষেত রোদের তাপে শুকিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষকের দাবি, এই ভয়াবহ ক্ষতির মূলে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। জমির মালিক দীপক দাসের অভিযোগ, ' আমার নিজের জমির যাওয়ার নিচে একটা জমি আছে ওটাও আমারই। আগে আমন জমি ছিল বলে ওটাতে জল দিলে আমার সম্পূর্ণ জমি ভেসে যেতো। তাই পরে আমি আমার জমির নালা আলাদা করে নেই। তখন আমার নামে কমিটির কাছে নালিশ করে। কমিটির লোক এসে তদন্ত করে দেখে বলে আমার জমির জল বন্ধ হবে না।'

জমি মালিকের আরও অভিযোগ, ' কিন্তু পরে আমাকে কমিটির থেকে জানানো হয় যে জল বন্ধ করে দিয়েছে। অন্য সব জমিতে জল দিচ্ছে কিন্তু আমার জমিতে দিচ্ছে না। আমি তৃণমূল পার্টি করি বলে আমার জমিতে জল দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি অনেকবার অভিযোগ জানিয়েছে কমিটিতে কিন্তু কোনো কাজ হয়নি। শেষে BDO কে জানিয়েছি ওনারা ব্যবস্থা নিচ্ছে বলেছেন।'
ফুলচাষের মৌসুমে রজনীগন্ধা ও গাঁদার বাজারদর সবচেয়ে বেশি থাকে। ঠিক এই সময় জল না পেয়ে শুকিয়ে গেছে শত শত গাছ। ফলে দীপকবাবুর আর্থিক ক্ষতি কয়েক লক্ষ টাকায় দাঁড়িয়েছে। তার কথায়, ' ফুল ছিল আমার একমাত্র ভরসা। এখন মাঠে দাঁড়িয়ে শুধু শুকোনো গাছ দেখছি। আমার সংসার কিভাবে চলবে। আমি সরকারি পরিষেবাও পাই।'
ঘটনায় স্থানীয় কৃষক মহলে ক্ষোভ ছড়িয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেচ নিয়ন্ত্রণের অভিযোগ নতুন নয়, তবে এই ঘটনায় তা আরও স্পষ্ট হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এখন কৃষক তাকিয়ে রয়েছেন প্রশাসনের দিকে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে, তা নিয়েই জল্পনা।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের