নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে পুরসভার মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে উপস্থিত তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার ওয়ার্ড অফিসে আছড়ে পড়ল ক্ষুব্ধ জনতার রোষ। সোমবার মুকুন্দপুরে ১০৯ নম্বর ওয়ার্ডের ওই কার্যালয় ঘিরে শুরু হয় চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষমতার আড়ালে চলছিল একাধিক অনিয়ম ও তোলাবাজির কারবার। আর সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটল জনতার বিক্ষোভে।
সোমবার মুকুন্দপুরের তৃণমূল ওয়ার্ড অফিসে ঢুকে পড়েন ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের অভিযোগ উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নানা অনিয়ম চলছিল। বিক্ষোভের মধ্যেই অফিসের বিভিন্ন ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ, ত্রাণ সামগ্রী এবং বেশ কিছু নথি। অভিযোগ, অফিসের আলমারি ও বিভিন্ন জায়গা থেকে বাক্স ভর্তি টাকা পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, খবর ছড়িয়ে পড়ার আগেই অফিস থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি ও নগদ সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে তথাকথিত ‘তোলাবাজির রেটচার্ট’ উদ্ধারের ঘটনায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার নির্মাণ প্রকল্প ও প্রোমোটারদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের জন্য নির্দিষ্ট হার ঠিক করা ছিল। সেই সংক্রান্ত কিছু কাগজপত্রও নাকি উদ্ধার হয়েছে। পাশপাশি, অফিস থেকে কন্ডোম, মাইক্রোওয়েভ, ফ্রিজ, খাট এবং একটি আলাদা মেকআপ রুমের অস্তিত্ব ঘিরেও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের