নিজস্ব প্রতিনিধি , মালদহ - গত ১৯ শে মার্চ কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন। যদিও প্রাথী তালিকা প্রকাশের সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , এবার নতুন মুখে জোর দেওয়া হয়েছে। তবে তাদের দল কোনও না কোনও কাজে লাগবে। এদিকে বাদ পড়া নেতাদের মধ্যে অসন্তোষ দিনে দিনে বাড়ছে। এই নিয়েই মুখ খুললেন তাজমুল হোসেন।
সূত্রের খবর , তার বাবার নামে অসঙ্গতি থাকার অভিযোগে নির্বাচন কমিশন থেকে তাকে শুনানিতে ডাকা হয়। তাজমুল হোসেন আর তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগও তুলেছিলেন। ভোটের আগে তাকে হেনস্থা করার চেষ্টাও হচ্ছে বলে দাবি করেছিলেন। তবে প্রার্থী তালিকায় নাম না থাকায় তাজমুল হোসেন এখন নির্দল হিসেবে দাড়াবেন নাকি অন্য কোনো পথ বেছে নেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিতর্ক। আগামী দিনে কি করবেন তা সম্পর্কে এখনো কিছু জানাননি তিনি।
প্রাক্তন বস্ত্র প্রতিমন্রী তাজমুল হোসেন এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন , দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে , প্রার্থী বাছাইয়ের স্বচ্ছতা নেই। যোগ্য নেতাদের উপেক্ষা করা হয়েছে। যারা দলের ' দ ' জানেন না যারা বিজেপি থেকে এসেছে তাদের টিকিট দেওয়া হয়েছে । পরিবার ও সমর্থকদের কথাও উল্লেখ করেন তিনি , তার মতে হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে বড়সড় ভুল করছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের মত নেওয়া হয়নি বলেও অভিযোগ , ব্লক সভাপতির নাম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের