নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ আট বছর ধরে নিজেদের চাষের জমি ফিরে পাওয়ার আশায় দফতর থেকে দফতরে ঘুরেও মেলেনি সুরাহা। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন আশার আলো দেখছেন মিনাখার ২১টি কৃষক পরিবার। তাদের অভিযোগ, তৃণমূল বিধায়িকা উশারানী মণ্ডলের স্বামী তথা প্রভাবশালী তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল ও তার অনুগামীরা প্রায় ২৫০ বিঘা কৃষিজমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমি ফেরতের দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন তারা।
পালাবদলের পর থেকে রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় নাম জুড়ল মিনাখার বিধানসভার। অভিযোগ, সেখানের বাসিন্দা উমারানি ঘোষ, প্রভাসচন্দ্র ঘোষ, সমীর ঘোষ-সহ মোট ২১টি পরিবারের কৃষিজমি বিগত ৮ বছর ধরে দখল করে রাখা হয়েছে। জমি ফেরত চাইতে গেলে মারধর, হুমকি এবং অপমানের শিকার হতে হয়েছে বলেও দাবি তাদের।
অভিযোগকারীদের বক্তব্য, ' আমাদের পৈতৃক সূত্রে যে জমিগুলো পেয়েছি সেগুলো সবই এলাকার বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল সঙ্গে ব্লক স্তরের নেতারা দখল করে নিয়েছে। প্রায় ২৫০ বিঘার কাছাকাছি জমির পরিমাণ। বিগত ৮ বছর ধরে আমরা জমির ট্যাক্স দিয়ে আসছি কিন্তু আমাদের জমি ফেরত পাইনি।' শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ, 'তৃণমূল আমলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত বক্সী সহ একাধিক নেতাকে জানিয়েছি কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। আমরা বিজেপির লোক বলে আমাদের তাড়িয়ে দিয়েছে।'
সরকার পরিবর্তনের পর নতুন করে ন্যায়বিচারের আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাদের দাবি, 'এখন আইনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আইন অনুযায়ী আমাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। হারোয়া থানায় আমরা অভিযোগ দায়ের করেছি কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের জমি যেন আমরা ফেরত পাই।'
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল। তার বক্তব্য, 'এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই জমিগুলো বাম জামানাতেই দখল করা হয়েছিল। আমরা সমস্ত রেকর্ড বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সবরকম ভাবে তাদের সাহায্য করা হয়েছে। বরং আমরা চেয়েছিলাম কৃষকের কাছ থেকে জমি গুলো ফিরিয়ে দিতে কিন্তু অনেক কৃষকের কাছ থেকে সেই জমিগুলো ফেরত দেওয়া সম্ভব হয়নি।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের