নিজস্ব প্রতিনিধি , তেহরান - মঙ্গলবার রাত ৮ টা। এই সময়সীমার মধ্যে আমেরিকার শর্ত না মানলেই ইরানে মারণ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মাঝে ইরানের নাগরিকদের হুঁশিয়ারি দিয়ে ফেলল ইজরায়েল। ইরানের রেলপথে ভয়ঙ্কর হামলার হুমকি দিল শত্রুপক্ষ। যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে প্রশাসনিক মহলে।
আইডিএফের তরফে ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বার্তা, তারা যেন স্থানীয় সময় রাত ৯ টা (ভারতীয় সময় ১১টা পর্যন্ত) পর্যন্ত ট্রেনে না ওঠেন। ইজরায়েলের সেনা গ্রাফিক্সেও একই বার্তা তুলে ধরা হয়েছে। একে জরুরি সতর্কতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানেই রেল লাইন এড়িয়ে চলার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
ইজরায়েলের সেনাদের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে , "নিরাপত্তার স্বার্থেই আমরা অনুরোধ করছি ইরানের সময় রাত ৯ টা পর্যন্ত আপনারা দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ও কাছাকাছি থাকা রেললাইনে আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে।"
উল্লেখ্য , ইজরায়েলের সমর্থনে এই হামলা শুরু করেছিল আমেরিকা। তবে এখন ইজরায়েলের থেকেও ইরানের বড় শত্রু আমেরিকা। হুমকির লড়াইয়ের মাঝে চলছে হামলা। ডেডলাইন দেওয়ার পরও তারা ইরানে হামলা চালিয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ইরানের গোয়েন্দা প্রধানের। আপাতত ৪৫ দিনের যুদ্ধবিরতির কোনো আশাই নেই। কারণ , আমেরিকাকেও পাল্টা ১০ দফা শর্ত দিয়েছে ইরান। আপাতত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের