নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - ভয়াবহ হড়পা বানের পর ফের উদ্বেগ নেপালে। হিমবাহ ধসে আটকে থাকা জলাধার ফেটে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিপদ বাড়তে পারে বলে সতর্ক করেছে চিনের জলসম্পদ মন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় নেপাল প্রশাসনও বহু মানুষকে নিরাপদ জায়গায় সরানোর প্রস্তুতি শুরু করেছে।
নেপাল-তিব্বত সীমান্তে কোহেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলে ইতিমধ্যেই বিপজ্জনক ভাবে বেড়েছে জলের পরিমাণ। সেখানে প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমে রয়েছে বলে জানা গেছে। যা ওই জলাধারের ধারণক্ষমতার তুলনায় বেশি। চিনের সতর্কবার্তা অনুযায়ী, আগামী ৩ দিনে হিমবাহ থেকে আরও প্রায় ৩০ লক্ষ ঘনমিটার জল সেখানে এসে জমতে পারে। ফলে জলাধার ফেটে গেলে নতুন করে ভয়াবহ জলপ্লাবনের আশঙ্কা রয়েছে।
এই দুই নদীরই উৎস তিব্বতে। নেপালে ঢোকার আগেই তিব্বতের ভূখণ্ডে কোহেন খোলা ও পুরেপু সাংপো পরস্পরের সঙ্গে মিশেছে। পরে নদীটি ভোটেকোশী নামে প্রবাহিত হয়ে ত্রিশূলী নদীতে গিয়ে মেশে। ফলে তিব্বতের ওই এলাকায় জলাধার ভেঙে গেলে আগের হড়পা বানে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির উপর দিয়েই ফের জলের স্রোত নেমে আসতে পারে। সেই আশঙ্কায় দ্বিতীয় দফার বিপর্যয় ঠেকাতে তৎপর হয়েছে চিন ও নেপাল।
পরিস্থিতি খতিয়ে দেখতে সম্ভাব্য জলাধার বিস্ফোরণের এলাকায় পৌঁছেছেন চিনা ইঞ্জিনিয়াররা। হিমবাহের কোন অংশ ভেঙে জলপথ আটকে দিয়েছে, তা চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ধসে পড়া বরফের পরিমাণ ও অবস্থান বুঝতে থ্রি-ডি লেজার স্ক্যানারের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখতে ব্যবহার করা হচ্ছে পোর্টেবল স্যাটেলাইট সরঞ্জামও। জলাধারের পরিস্থিতি দ্রুত বদলালে যাতে আগাম ব্যবস্থা নেওয়া যায়, সেই প্রস্তুতিও চলছে।
এদিকে আবহাওয়া নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চিনের আবহাওয়া দফতর জানায়, শুক্রবার ওই এলাকায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হলে জলাধারে জলের চাপ আরও বেড়ে যেতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, নেপাল বিপর্যয়ের জেরে ভারতীয়দের নিয়েও উদ্বেগ অব্যাহত। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, চিনের দিকে এখনও ২০০-র বেশি কৈলাস-মানস সরোবর যাত্রী আটকে রয়েছেন। নতুন করে জলাধার ফেটে যাওয়ার আশঙ্কার মধ্যে তাঁদের নিরাপত্তা নিয়েও নজর রাখা হচ্ছে। ফলে নেপালের পর এ বার তিব্বত সীমান্তেও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন।
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের