নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - নেপালে বিপর্যয়ের পর যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। কাদামাটি ও ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬১৬ ছুঁয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। তার মধ্যেই ভোটেকোশী নদীতে ফের বান আসার আশঙ্কা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত নেপাল পুলিশের হিসাব অনুযায়ী, চিতোয়ান থেকে ২৩৩টি, নওয়ালপারসি পূর্ব থেকে ১৫৮টি, গোর্খা থেকে ৪৮টি, নওয়ালপারসি পশ্চিম থেকে ৪৭টি, ধাদিং থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ৪১টি, তানাহুন থেকে ৩১টি ও রাসুয়া থেকে ১৩টি দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে তল্লাশি। দুর্গত এলাকায় আটকে থাকা মানুষদের হেলিকপ্টারে উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। বিপজ্জনক এলাকা থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
বিপর্যয়ের জেরে সীমান্তবর্তী বেশ কিছু এলাকার সঙ্গে কাঠমান্ডুর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। রাস্তা দিয়ে সেখানে পৌঁছনোর সুযোগ নেই বললেই চলে। ফলে হেলিকপ্টারের মাধ্যমেই উদ্ধার ও ত্রাণের কাজ চালাতে হচ্ছে। নেপালের পুলিশ ও সেনাবাহিনী একসঙ্গে ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধান করছে। একই সঙ্গে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বিপদ এখনও কাটেনি। ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে প্রবল স্রোত রয়েছে। নদীর জলে এখনও কাদামাটি বইছে।
শনিবার সকাল পর্যন্ত নতুন করে জলস্তর বাড়ার খবর নেই। কিন্তু পরিস্থিতি নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না প্রশাসন। হড়পা বানের পর চিন সীমান্তের পাহাড়ি এলাকায় জলের গতিপথ আটকে একটি অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে। সেই হ্রদ প্রায় জলপূর্ণ হয়ে উঠেছে। জলস্তর আরও বাড়লে হ্রদ উপচে পড়তে পারে। সে ক্ষেত্রে ফের বিপুল জলস্রোত নেমে এসে নিচু এলাকার জনপদে আঘাত হানার আশঙ্কা রয়েছে। ফলে প্রথম বিপর্যয়ের ক্ষত শুকোনোর আগেই নতুন বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
নদীর কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক রাখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরানোর কাজও চলছে। বুধবার সকালে রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান নামে। হিমালয় থেকে হিমবাহের জল, কাদা ও পাথরের প্রবল স্রোত নেমে আসে লোকালয়ে। মুহূর্তের মধ্যে একের পর এক গ্রাম প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি ভেসে যায়। কোথাও কোথাও স্রোতের উচ্চতা তিনতলা বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জল নেমে যাওয়ার পর ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয় নিখোঁজদের সন্ধান। কিন্তু কাদার পুরু আস্তরণ, ভেঙে পড়া পরিকাঠামোর কারণে উদ্ধারকাজ বার বার বাধার মুখে পড়ছে।
নতুন নতুন দেহ উদ্ধারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও অনেকে নিখোঁজ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এই বিপর্যয়ের পর থেকেই নেপালের পাশে রয়েছে ভারত। ইতিমধ্যেই ত্রাণসামগ্রী পাঠিয়েছে দিল্লি। উদ্ধারকারী দলও পাঠানোর প্রস্তুতি চলছে। নেপালে এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁদের অধিকাংশই পর্যটক। অনেকেই কৈলাস-মানস সরোবর দর্শনের জন্য নেপালে গিয়েছিলেন।
নিখোঁজ ভারতীয়দের সন্ধানে ও তাঁদের দেশে ফেরানোর জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য দিকে, নেপালের প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে গেলেও নতুন করে বান আসার আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে ভয়াবহ হড়পা বানের পর নেপালে এখন একসঙ্গে চলছে উদ্ধার অভিযান এবং নতুন বিপর্যয় ঠেকানোর প্রস্তুতি।
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের