নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অভিযোগে গ্রেফতার হচ্ছেন একাধিক তৃণমূল নেতা। গঙ্গাসাগরের বামনখালি মাইতি মোড়ে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ ঘিরে শনিবার গভীর রাতে এলাকা জুড়ে ছড়িয়েছে জোর জল্পনা। স্থানীয়দের দাবি, একটি ড্রাম ভ্যানে করে সরকারি ওল চারা ও এসি নেট চাল সরানো হচ্ছিল। সন্দেহ হওয়ায় ভ্যানটিকে আটকে দেওয়া হয়।
সূত্রের খবর অনুযায়ী, তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশের জেরার পর স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ছয়টি সরকারি ত্রিপল, চার বস্তা এসি নেট সার এবং মাছের খাবার উদ্ধার হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রী থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আবার অন্যদিকে, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বীজপুরের তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনিকে মন্দারমনি থেকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ। পাশাপাশি, স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়ার তৃণমূল নেতা পল্লব পাণ্ডের ওপর। তার জেরে শনিবার রাতেই পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে এই তৃণমূল নেতাকে।
পাশাপাশি , নিউটাউনের জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনও তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শনিবার রাতে বাড়ি থেকেই তাঁকেও গ্রেফতার করে পুলিশ। তদন্তে আরও কয়েকজনের নামও উঠে এসেছে বলে দাবি পুলিশ প্রশাসনের।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের