নিজস্ব প্রতিনিধি , তেহরান - মঙ্গলবার রাত ৮ টা। ইরানে হামলার সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আপাতত গোটা বিশ্ব মুখিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। এমতাবস্থায় পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার উপর চাপ বাড়িয়ে এবার সমস্ত পাওয়ার প্লান্টগুলিতে মানব বন্ধনের ডাক দিল ইরান সরকার। ফের ইরান বুঝিয়ে দিচ্ছে তারা সমস্ত হামলার জন্যই তৈরি।
ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিতে মারণ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই সময়ের মধ্যে শর্ত না মানলেই ইরানে ঘনিয়ে আসবে চরম বিপদ। ছারখার হয়ে যেতে পারে সেই দেশ। এই হুমকির পরও পিছিয়ে নেই তারা। পাল্টা আমেরিকাকে দশ দফা শর্ত দেওয়া হয়েছে। তবে ট্রাম্প সেই শর্ত আপাতত মানবেনা বলেই অনুমান ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের। ট্রাম্পের সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। এবার মঙ্গলবার দুপুর ২ টোর মধ্যে দেশের সমস্ত যুবক ও অ্যাথেলিটদের পাওয়ার প্লান্টগুলির সামনে জড়ো হওয়ার আবেদন জানানো হয়েছে ইরান সরকারের তরফে।
ইরানের ক্রীড়া মন্ত্রকের তরফে বিশেষভাবে আবেদন করা হয়েছে দেশের যুব সম্প্রদায়ের কাছে। একটি বিবৃতিতে বলা হয়েছে , "ইরানের সকল যুবক, শিক্ষার্থী ও শিল্পীদের এক হয়ে এই লড়াইয়ে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে। এটা হবে একটি প্রতীকী বিক্ষোভ যা আমেরিকাকে দেখিয়ে দেবে কারও আগ্রাসনের কাছে মাথা নত না করে আমাদের দেশের তরুণরা তাঁদের সম্পদ রক্ষা ও দেশবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর।"
উল্লেখ্য , সময়মত হরমুজ না খুললে ইরানকে নরক বানিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা জবাব দিয়ে ইরানও বলেছিল নরক বানিয়ে দেওয়া হবে পশ্চিম এশিয়ার দেশগুলোকে। এর মাঝে ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনা এখন শিকেয় উঠেছে। মার্কিন সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮ টার মধ্যে ইরান শর্ত না মানলেই সেখানে ঘনিয়ে আসবে বিপদের ছায়া(ভারতীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যে ৬;৩০ টা)। এরই মাঝে আবার আমেরিকাকে ১০। দফা শর্ত দিয়েছে ইরান। তবে পরিস্থিতি এখন যেদিকে এগোচ্ছে সেখানে ইরানের সমস্ত দাবিই উড়িয়ে দিতে পারে আমেরিকা।
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের