নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশে আল কায়েদা-উপমহাদেশের শীর্ষ নেতার অবাধ চলাফেরার অভিযোগ ঘিরে উদ্বেগ বেড়েছে ভারতীয় গোয়েন্দাদের। সংগঠনের 'দ্বিতীয় সর্বোচ্চ নেতা' ইক্রামুল হক ওরফে আবু তালাহকে নিয়ে নতুন করে সতর্ক হয়েছে নিরাপত্তা মহল। এই পরিস্থিতিতে ওপার বাংলার বর্তমান সরকারকে নিশানা করে উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও।
ময়মনসিংহের বাসিন্দা ইক্রামুল ২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য উত্তরপ্রদেশের দেওবন্দে আসেন। সেখানেই আল কায়েদার মতাদর্শে প্রভাবিত হন বলে তদন্তকারীদের দাবি। পরে আল কায়েদা ইন সাব-কন্টিনেন্ট বা আকিসের নিয়োগ ও 'দাওয়া' বিভাগের দায়িত্ব পান তিনি। কোচবিহারের দিনহাটার এক দম্পতিকে নিজের বাবা-মা পরিচয় দিয়ে ভারতীয় নথি ও পাসপোর্ট তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এনআইএ-র তদন্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ২ বছর থেকে মধ্যপ্রদেশ ও গুজরাত পর্যন্ত একাধিক স্লিপার সেল ও মডিউল তৈরি করেছিলেন ইক্রামুল।
রাজ্য পুলিশের এসটিএফের এক শীর্ষ আধিকারিকের দাবি, এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ইক্রামুলের বিরুদ্ধে দেশে অন্তত ১০টি জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত মামলা রয়েছে। গোয়েন্দাদের অভিযোগ, ২০২২ সালে মডিউলের কয়েকজন সদস্য গ্রেফতার হওয়ার পর চোরাপথে বাংলাদেশে পালিয়ে যান ইক্রামুল। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকায় স্ত্রী-সহ গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তবে ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর ১০ অক্টোবর জামিনে মুক্তি পান তিনি।
তারপর থেকেই তাঁর কোনও নির্দিষ্ট খোঁজ মিলছিল না। তাঁর বাবা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নারায়ণগঞ্জের কোনও একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন ছেলে। পুলিশের কাছেও এই তথ্য ছিল। কিন্তু বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেনি তারা। সম্প্রতি ইক্রামুলকে নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের বর্তমান সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, আল কায়েদা-উপমহাদেশের এই নেতা বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি ভারতের নিরাপত্তার জন্যও উদ্বেগের বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।
কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সরাসরি জঙ্গি কার্যকলাপে যুক্ত প্রায় ৩৭০ জন জামিন পেয়েছেন। তাঁদের মধ্যে আনসার-উল-বাংলা টিমের প্রতিষ্ঠাতা মুফতি জসিমুদ্দিন রহমানি ও জেএমবির প্রায় ১৮৫ জন নেতা-কর্মী রয়েছেন। যাঁদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ। গোয়েন্দাদের আশঙ্কা, বাংলাদেশকে ব্যবহার করে জঙ্গি সংগঠনগুলি ফের নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করার চেষ্টা করছে।
সাম্প্রতিক একাধিক ঘটনাতেও সেই উদ্বেগ বেড়েছে। চলতি বছরের ২৬ ও ৩১ জুলাই আশুলিয়া ও ঢাকার মতিঝিল থেকে দু'টি শক্তিশালী আইইডি উদ্ধার হয়। ওই ঘটনায় জেএমবি-যোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ঢাকার একটি মাদ্রাসায় আইইডি বিস্ফোরণের পর সেখানে বিস্ফোরক তৈরির পরিকাঠামোর সন্ধান মিলেছিল বলেও জানা গেছে।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্টেও বাংলাদেশকে ঘিরে সতর্কবার্তা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তান থেকে আল কায়েদা-উপমহাদেশ কার্যকলাপ চালাচ্ছে। জেএমবির মতো সংগঠনকে সাহায্য করে বাংলাদেশে নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা করছে তারা। ছোট ছোট সেল ও মডিউলের মাধ্যমে সংগঠন ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে আল কায়েদা-উপমহাদেশ।
এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। এর মধ্যেই 'র'-এর প্রধান পরাগ জৈন-সহ চার আধিকারিক বাংলাদেশে গিয়ে ডিজিএফআইয়ের সঙ্গে বৈঠক করেছেন। সফরটিকে রুটিন বলে দাবি করেছে ঢাকা। তবে ভারতীয় গোয়েন্দাদের ধারণা, বাংলাদেশের জঙ্গি পরিস্থিতিও বৈঠকে আলোচনায় উঠে আসতে পারে।
এ বিষয়ে রাজ্য পুলিশের এক আধিকারিক বলেন, 'সীমান্তে কড়াকড়ি হয়েছে। অনুপ্রবেশ কমেছে। কিন্তু তার আগেই যে মডিউল তৈরি হয়ে গিয়েছে, তাকে পুরোপুরি উপড়ে ফেলতে না পারলে বিপদ কমবে না'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের