6a043295d2eb3_WhatsApp Image 2026-05-13 at 01.03.32
মে ১৩, ২০২৬ দুপুর ০১:৪৩ IST

তপসিয়া অগ্নিকান্ডে বড় পদক্ষেপ , ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার কারখানার মালিক - ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তপসিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় গ্রেফতার করা হল কারখানার মালিক জাফর নিশাদ-সহ ২ জনকে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি।

মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি চারতলা ভবনের দোতলায় থাকা চামড়ার কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার নেয় এবং গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়েই দ্রুত দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।

কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, কারখানার ভিতরে থাকা কর্মীরা বেরোতে পারেননি। প্রাণ বাঁচাতে তারা বাথরুমে আশ্রয় নেন। কিন্তু ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানেও আটকে পড়েন সবাই। দমকলকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও শেষরক্ষা হয়নি। আগুনে দগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন কীভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে রাজ্য সরকার। সেই কমিটিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার এবং দমকল সচিব-সহ শীর্ষ আধিকারিকরা।

এরই মধ্যে কলকাতা পুলিশ তৎপর হয়ে পাম অ্যাভিনিউ এলাকা থেকে কারখানার মালিক জাফর নিশাদ এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে গাফিলতি ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত এগোচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তপসিয়ার এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ফের শহরের শিল্পাঞ্চলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন

রাস্তায় থুতু ফেলা থেকে বেআইনি পার্কিং , শহর পরিচ্ছন্ন রাখতে জরিমানার পথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
সেপ্টেম্বর ০১, ২০২৬

১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে

সেপ্টেম্বরের প্রথম দিনেই LPG এর দামে বদল ! রান্নার গ্যাস কিনতে মাথায় হাত ক্রেতাদের
সেপ্টেম্বর ০১, ২০২৬

মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস

দুধের দাম বাড়ানোর দাবি , ৮০ টাকা লিটার গোরুর দুধ! মহিষের দুধ ১০০
সেপ্টেম্বর ০১, ২০২৬

৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের

জন্মাষ্টমীর ছুটিতে মেট্রোয় বড় বদল ! তিন লাইনে কমছে ট্রেনের সংখ্যা
সেপ্টেম্বর ০১, ২০২৬

প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত

পুজোর আগে সাংবাদিকদের জন্য বড় উপহার , বোনাসে ৩ হাজার টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেপ্টেম্বর ০১, ২০২৬

পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা

বিয়ের উপহার দিতে বুকেই বন্ধুর স্ত্রীর ছবি ! কাণ্ড দেখে হতবাক নবদম্পতি
সেপ্টেম্বর ০১, ২০২৬

আবেগ না কি অন্য কোনও কারণ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা অভিষেকের , বৃষ্টি মাথায় বাইরে হাজির কর্মী - সমর্থকেরা
সেপ্টেম্বর ০১, ২০২৬

এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

১ লা সেপ্টেম্বর থেকে কড়া নির্দেশ , ভুল করলেই জরিমানা ! বদলে গেল নাগরিক পরিষেবার একাধিক নিয়ম
সেপ্টেম্বর ০১, ২০২৬

নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা

বৃষ্টির বিরাম নেই বাংলায় ! ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
সেপ্টেম্বর ০১, ২০২৬

জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

বিতর্ক পিছু ছাড়ছে না অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডের তদন্তে লালবাজারের সায়েন্টিফিক উইং
আগস্ট ৩১, ২০২৬

ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ

ভুটানে বৃষ্টি নামতেই এবার হড়পা বানের আশঙ্কা বাংলায়! নেপালের আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ারের ৩ গ্রামে
আগস্ট ৩১, ২০২৬

বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ

মহিলারা ঘরেই থাকুন, বাইরে এলেই ধ্বংস! মুফতির মন্তব্যে কেরালায় তুমুল বিতর্ক
আগস্ট ৩১, ২০২৬

সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়

রাজ্য জয়েন্টে কাউন্সেলিং নিয়ে বড় সিদ্ধান্ত, ভর্তি পড়ুয়ারাও পাবেন নতুন সুযোগ
আগস্ট ৩১, ২০২৬

আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে

আগস্ট শেষ, ফয়সালা নেই , প্রতীকের লড়াইয়ে ফের কমিশনকে চিঠি মমতার
আগস্ট ৩১, ২০২৬

বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা

মুখে মদের গন্ধ, যন্ত্রে কম হিসাব ! পুজোর আগেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে বড় সিদ্ধান্ত লালবাজারের
আগস্ট ৩১, ২০২৬

মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের