নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নির্মম - নিষ্ঠুর এক ঘটনার সাক্ষী রাজধানী। ঠাকুমার চোখের সামনে মৃত্যু ৬ বছরের নাতনির। টোটো উল্টে গুরুতর জখম হয়েছিল নাতনি। অনুরোধ করেও কারোর থেকে সাহায্য পাননি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। রাজধানীর বাসিন্দাদের মানসিকতা নিয়ে রীতিমত প্রশ্ন উঠছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর , ঘটনাটি দিল্লির জনকপুরী এলাকার। ৫৭ বছরের মার্সি জেভিয়ার সঙ্গে টোটো করে যাচ্ছিলেন নাতনি। আচমকা গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। সাময়িক ভাবে অচৈতন্য হয়ে পড়েন তিনি। জ্ঞান ফিরতেই নাতির খোঁজ করেন। আহত হয়েছেন বৃদ্ধাও। এরপর সাহায্যের জন্য আবেদন জানালেও কেউ এগিয়ে আসেনি। পরে একজনের শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নাতনির মৃত্যুতে শোকস্তব্ধ ঠাকুমা। তিনি জানিয়েছেন , "ধাক্কা খাওয়ার পর আমিও আহত হই। সাময়িকভাবে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলতেই দেখি আমার পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাতনি। কাছেই দাঁড়িয়ে আমাদের দেখছিল একজন গাড়ি চালক। তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি। উলটে গাড়ি নিয়ে পালিয়ে যান। খেয়াল নেই ওই গাড়িটিই আমাদের ধাক্কা মেরেছিল কিনা।"
মৃত শিশুর মা ওই হাসপাতালেই কাজ করেন। কাঁদতে কাঁদতে তিনি বলেছেন , "মায়ের থেকে শুনেছি, দুর্ঘটনার পর ঘটনাস্থলে অনেক মানুষ জরো হয়েছিলেন।কেউ সাহায্য করেননি। শেষ পর্যন্ত খবর পেয়ে আমাদের হাসপাতাল থেকে একজন নার্স ঘটনাস্থলে ছুটে যান। তিনিই হাসপাতালে নিয়ে আসে মেয়েকে। যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওর।"
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের