নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - বিগত বছরে করোনার আক্রমণের পরে এবার ভারতে ইবোলার আতঙ্ক দেখা দিয়েছে। উগান্ডা থেকে আসা এক মহিলাকে উপসর্গ দেখা দেয়ার পর আইসোলেশনে রাখা হয়েছে। তার শরীরে সামান্য যন্ত্রণা ছিল, কিন্তু গুরুতর কোনো উপসর্গ পাওয়া যায়নি। নমুনা পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট নেগেটিভ এলেও তাকে আইসোলেশন থেকে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ইবোলা মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই ভাইরাসটিকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে। আফ্রিকার কঙ্গো, উগান্ডা ও সুদানসহ একাধিক দেশে ইবোলা দ্রুত ছড়াচ্ছে। যেখানে শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং অনেকের মৃত্যু হয়েছে।

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। কঙ্গো, উগান্ডা ও সাউথ সুদানকে ‘হাই রিস্ক’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা বাড়ানো হয়েছে। জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি বা রক্তপাতের মতো উপসর্গ দেখা দিলে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি , দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। সরকার জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধে পর্যবেক্ষণ ও সতর্কতা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের তথ্য সংরক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা বাধ্যতামূলক। তারা নিজেদের মতন করে সমস্ত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, যাতে ভাইরাস দেশের মধ্যে ছড়াতে না পারে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের