নিজস্ব প্রতিনিধি , কর্নাটক - ২০ লাখেরও বেশি বইয়ের ভাণ্ডারের মধ্যেই গড়ে উঠেছে তাঁর অনন্য জীবন। কোনও বিলাসবহুল ঘর নয়, একটি ছোট কোণাই এখন বিশাল লাইব্রেরির অংশ। সেখানেই স্ত্রীকে নিয়ে বসবাস করেন ৭৫ বছরের বৃদ্ধ আঙ্কে গৌড়া। সম্প্রতি তাঁর এই ব্যতিক্রমী অবদানের জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।

কর্নাটকের মাণ্ড্য জেলার চিনাকুর্লি গ্রামে জন্মগ্রহণ করেন আঙ্কে গৌড়া। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ থাকলেও সুযোগ ছিল খুবই সীমিত। এক অধ্যাপকের অনুপ্রেরণায় তাঁর পড়াশোনা ও সংগ্রহের নেশার সূচনা হয়। সেই আগ্রহই ধীরে ধীরে তাঁর জীবনের মূল পরিচয় হয়ে ওঠে। মাত্র ২০ বছর বয়সে তিনি বাস কন্ডাক্টর হিসেবে কাজ শুরু করেন। সামান্য উপার্জনের বড় অংশ তিনি বই কেনার পিছনে ব্যয় করতেন।
পরবর্তীতে কন্নড় সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনের পর তিনি সম্পূর্ণভাবে বইয়ের জগতে নিজেকে সমর্পণ করেন। বিগত কয়েক দশকে তিনি নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে বই সংগ্রহ বাড়িয়েছেন। গড়ে তুলেছেন ‘পুস্তক মানে’ নামের বিশাল লাইব্রেরি। এখানে রয়েছে দেশি-বিদেশি ভাষার লক্ষাধিক বই, পাশাপাশি বহু বিরল পাণ্ডুলিপি ও পুরনো দলিল। এই লাইব্রেরি সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত।

বর্তমানে আঙ্কে গৌড়া ও তাঁর স্ত্রী বিজয়লক্ষ্মী এই লাইব্রেরির এক কোণেই বসবাস করেন। তাঁদের ছেলে প্রতিদিন বই গুছিয়ে রাখা ও সংরক্ষণের কাজে সাহায্য করেন। লাইব্রেরি এখন এতটাই বড় যে ডিজিটালাইজেশনের প্রয়োজন দেখা দিয়েছে। সরকারি সহায়তা পেলে এই বিপুল বইয়ের ভাণ্ডার সংরক্ষণ ও আরও বিস্তৃত করার আশা তাঁদের।
এই সংগ্রহে ২০ লাখেরও বেশি বইয়ের পাশাপাশি রয়েছে হাজার হাজার অভিধান, বিরল পাণ্ডুলিপি ও পুরনো সংবাদপত্র। গবেষক, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখানে বিনামূল্যে পড়ার সুযোগ পান। জীবনের সব সঞ্চয় বইয়ের জন্য উৎসর্গ করা আঙ্কে গৌড়ার এই উদ্যোগ আজ অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের