নিজস্ব প্রতিনিধি , লখনউ - মধ্যরাতের ঝড় যেন মুহূর্তে বদলে দিল সবকিছু। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মাণ সেতু আচমকাই ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত ৬ শ্রমিকের। বেতওয়া নদীর উপর তৈরি হতে থাকা ব্রিজের ধ্বংসস্তূপের নিচে এখনও বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা। ভয়াবহ এই দুর্ঘটনায় উঠে আসছে নির্মাণ সংস্থার নিরাপত্তা গাফিলতির অভিযোগও।
বৃহস্পতিবার গভীর রাতে হামিরপুর জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সময় বেতওয়া নদীর উপর নির্মীয়মাণ সেতুর নিচেই বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় ২টো নাগাদ ঝড়ের তীব্রতা বাড়তেই আচমকা সেতুর লোহার কাঠামোর একটি বড় অংশ ভেঙে পড়ে শ্রমিকদের উপর। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা ভয়ংকর শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাত থেকেই শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ। এখনও পর্যন্ত অন্তত ৬ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার বর্মা জানিয়েছেন, ঝড়ের ধাক্কায় সেতুর লোহার পিলার ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকর্মীদের নিরাপত্তার জন্য কোনও পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। নির্মীয়মাণ সেতুর নিচেই শ্রমিকদের রাত কাটাতে দেওয়া হয়েছিল, যা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের