নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিরোধী শিবিরের দুই শীর্ষ নেতা কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমে তারা অভিযোগ করেছেন, বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে।
শনিবার সোনারপুরের কামরাবাঁধ এলাকায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ডিম, জুতো ও অন্যান্য বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এক্স হ্যান্ডলে পোস্ট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, ' সোনারপুরে নির্বাচন-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মর্মান্তিক হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। বিরোধী দলের একজন জনপ্রিয় নেতাকে ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি।'
অন্যদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন। তার দাবি, ' অভিষেক ব্যানার্জির উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে, তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক ও হিংসাত্মক রাজনীতি করা ছাড়া আর কিছুই করতে পারে না। এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতি থাকার ঘটনা একটি বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে।'
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...