নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ইদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেন তিনি। দুই দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সেই চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ইদ ভারতের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি। দেশের বহু মানুষ আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেন। ইদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তাও দেয়। এই উৎসব মানুষের মধ্যে শান্তি ও বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী করে, বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
চিঠিতে তিনি আরও জানান, শান্তি, উন্নয়ন ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতেই ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে চলেছে। বাংলাদেশের সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি বাংলাদেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধিও কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...