নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আপামর ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অবশেষে তিলোত্তমায় পুরোদমে শুরু হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহুল চর্চিত বায়োপিকের কাজ। যা নিয়ে টলিউড ও বলিউড মহলে মস্ত বড় হুল্লোড় চোখে পড়ল। বাঙালির চরম আবেগের ‘মহারাজ’ লুকে রুপোলি পর্দায় ধরা দিতে চলেছেন বলিউড তারকা রাজকুমার রাও। অভিনেতার সেই বহু প্রতীক্ষিত গোপন ক্রিকেটীয় লুক ফাঁস হল। এরপর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
আসলে বেহালার রাজপুত্রের এই জীবনীচিত্রের নামকরণ করা হয়েছে ‘দাদা’। এটি লাভরঞ্জন প্রযোজনা করছেন। পরিচালকের আসনে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। দিন তিনেক আগে বেহালার নিজের বাড়িতে এই মেগা প্রজেক্টের ক্যামেরা রোল হয়েছিল। ইডেন গার্ডেন্স সহ শহরের বিভিন্ন প্রান্তে আগামী কয়েকদিন ধরে এই ছবির কাজ চলবে। বুধবার এরিয়ান গ্যালারির ঠিক নিচে দুখিরাম ক্রিকেট কোচিং সেন্টারের চেনা লোকেশনে শুটিং চলছিল। সেখানে রাজকুমার যখন ক্রিকেটারের পোশাকে শট দিচ্ছিলেন, তখন নেটিজেনরা তাঁকে দেখে একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

কারণ এই দুখিরাম থেকেই ছোটবেলায় ক্রিকেট জীবনের প্রথম পাঠ নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাই এই জায়গা বাছা বিশেষ তাৎপর্যপূর্ণ। ছবির প্রোডাকশন টিম প্রতিটি শটের পর বড় ছাতার আড়ালে রাজকুমারের মুখ ঢেকে রাখছিল। তাঁকে ভ্যানিটি ভ্যানে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ভ্যানিটি ভ্যান থেকে ক্লাবে ঢোকার পথেই ‘নিউটন’ খ্যাত অভিনেতার মহারাজকীয় লুক ক্যামেরাবন্দি হয়ে যায়। পোশাক দেখে বোঝা যাচ্ছিল তিনি পুরোপুরি ক্রিকেটারের আদলে শট দিচ্ছিলেন। এই মেগা বায়োপিকের কাস্টিং নিয়েও সিনেমা ও ক্রীড়া জগতে দারুণ উদ্দীপনা তৈরি হয়েছে।
ছবিতে সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই চরিত্রে অভিনয় করছেন টলিউডের দাপুটে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যদিকে মহারাজের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা। এছাড়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতল্লাকে। এর মধ্যেই ‘দাদা’ হয়ে এরিয়ান ক্লাবে নিজের শট দিয়ে দিলেন রাজকুমার।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের