নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - একের পর এক পথ দুর্ঘটনা। ভবের হাট সংলগ্ন এলাকায় একটি টোটোর সামনে অটো সজোরে ব্রেক কষে আর তাতেই ঘটে দুর্ঘটনা। টোটোয় থাকা এক মহিলা গুরুতর ভাবে জখম হয়। স্থানীয়রা তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঘটনায় বেশ যানজট সৃষ্টি হয়েছে এলাকায়। মাথাভাঙা থানার পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের খবর , সোমবার বেলা ১২টা নাগাদ লক্ষীর হাট থেকে মাথাভাঙা আদালতে যাওয়ার একটি টোটোতে ওঠে একাদশী হাজরা। ওই মহিলার সঙ্গে ছিল তার সন্তান আর শাশুড়ি। ভবের হাটে এসে টোটোর সামনে অটো সজোরে ব্রেক কষে। সঙ্গে সঙ্গে টোটোটি ভার সামলাতে না পেরে উল্টে যায়। টোটোয় বাকি যে যাত্রীরা ছিল তাদের সামান্য আঘাত লাগে। তবে একাদশী হাজরা গুরুতর জখম হয়। তাকে স্থানীয়রা মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।
পারমিতা হাজরা জানিয়েছেন, "এই ধরণের পথ দুর্ঘটনা আমাদের এলাকায় হতেই থাকে। গতকালই একই জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আজ আবার এক জিনিস। আমাদের কোনো দোষ ছিল না সমস্ত দোষ অটোচালকের। আমরা পুরো বিষয়টা পুলিশকে জানিয়েছি।"
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের