6a38e433a5c12_WA_1782113196535
জুন ২২, ২০২৬ দুপুর ০২:০২ IST

তিন মাসেও মেলেনি মেয়ের খোঁজ , প্ল্যাকার্ড গলায় নিয়ে পথে পথে ঘুরছেন বাবা

নিউজ ডেস্ক - তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সিউড়ির ডাঙালপাড়া এলাকার ২৪ বছরের যুবতী অমৃতা সিংহ। গত ১৩ মার্চ দুপুরে অমৃতা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি পরিবারের দাবি, বাড়ি ছাড়ার সময় তার সঙ্গে কোনও মোবাইল ফোন, টাকা-পয়সা বা প্রয়োজনীয় সামগ্রী ছিল না। মেয়ের হঠাৎ অন্তর্ধানের পর থেকেই উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। প্রতিটি দিন নতুন আশার আলো নিয়ে শুরু হলেও দিনের শেষে মিলছে শুধুই অনিশ্চয়তা ও অপেক্ষার দীর্ঘশ্বাস।

অমৃতার খোঁজে প্রথম থেকেই সম্ভাব্য সব জায়গায় ছুটে বেড়িয়েছে পরিবার। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন অমৃতা বাসে করে মল্লারপুর পর্যন্ত গিয়েছিলেন। তবে তার পর তিনি কোথায় গিয়েছেন - বা কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র মেলেনি।

তদন্ত ও খোঁজাখুঁজি চলতে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের উদ্বেগ আরও বাড়তে থাকে। অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ জানান, তার মেয়ে অত্যন্ত মেধাবী এবং আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখতেন। ভবিষ্যৎ, চাকরি এবং নিজের কর্মজীবন গড়ে তোলার বিষয়ে তিনি সচেতন ও আগ্রহী ছিলেন। পরিবারের সদস্যদের বিশ্বাস, কোনও না কোনওভাবে মেয়ের সন্ধান অবশ্যই মিলবে, আর সেই আশাতেই তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে পোস্টার লাগানো, সামাজিক মাধ্যমে প্রচার এবং প্রশাসনের সাহায্য নিয়েও যখন কাঙ্ক্ষিত ফল মেলেনি, তখন এক অসহায় বাবার লড়াই আরও এক ধাপ এগিয়ে যায়। মেয়ের ছবি, পরিচয়, শারীরিক বর্ণনা এবং যোগাযোগের নম্বর লেখা একটি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে রাস্তায় নেমেছেন অর্ধেন্দু সিংহ। রামপুরহাট, রাজগ্রাম-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানাচ্ছেন, কেউ যদি অমৃতাকে কোথাও দেখে থাকেন, তাহলে যেন দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবতীর সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

৩৫০ বছরের ময়দানপুরে একই গর্ভগৃহে জোড়া কালী ! ভক্তদের বিশ্বাস ‘দেবীর কাছে মানত করলে খালি হাতে ফিরতে হয় না’
আগস্ট ২৬, ২০২৬

রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা

 

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

মহিলার ভাতার টাকা পেলেন পুরুষ! মুর্শিদাবাদে ‘পুরুষ অন্নপূর্ণা’ সামজাদ, ৩ হাজার ফেরাতে হাজির প্রশাসনের দরজায়
আগস্ট ২৫, ২০২৬

টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ

'প্রশাসনের কাছে বারবার গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না', ত্রিশূল-তীর-ধনুক হাতে সন্দেশখালিতে আদিবাসীদের হুঙ্কার
আগস্ট ২৫, ২০২৬

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের

'বাজারে কোনও পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি করা যাবে না'! মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচরাপাড়ার দোকানে দোকানে পুলিশি নজরদারি
আগস্ট ২৫, ২০২৬

বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

 

জন্মের আগেই ড্রেনে ঠাঁই ! ব্যারাকপুরে উদ্ধার পাঁচ মাসের শিশুর ভ্রূণ
আগস্ট ২৫, ২০২৬

তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে

অন্নপূর্ণা ভান্ডারে নাম নেই যোগ্যদের! সুবিধা পেতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ মহিলা সমিতির
আগস্ট ২৫, ২০২৬

যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল

এবার ডিম থেরাপি শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে, তাঁর সঙ্গীকে কান ধরে ওঠবোস! উত্তপ্ত বসিরহাট
আগস্ট ২৫, ২০২৬

বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ

বই-খাতা ছেড়ে এবার ‘স্মার্ট’ ক্লাস! জগদ্দলের স্কুলে আধুনিক শিক্ষার বড় উদ্যোগ বিধায়কের
আগস্ট ২৫, ২০২৬

স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস

অনুমতি নেই, তবু শৌচাগারে টাকা আদায়! বর্ধমান মেডিকেলে কার ‘দখলে’ টয়লেট, উঠছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন

চিনির দাম বাড়ছে কেন ? শ্যামনগরের বাজারে দোকানে দোকানে হানা , আধিকারিকের বার্তা , নজরে রাখছি
আগস্ট ২৫, ২০২৬

দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি
আগস্ট ২৫, ২০২৬

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের