নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকা। বুলডোজার অভিযানের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান একদল মানুষ। অভিযোগ, সেই বিক্ষোভ থেকেই পুলিশের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
তিলজলা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরেই শুরু হয় উত্তেজনা। এর প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে জড়ো হন বহু মানুষ। তবে পুলিশের দাবি, এই জমায়েতের কোনও অনুমতি ছিল না। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, বাইরের লোকও ওই ভিড়ে মিশে ছিল বলে অভিযোগ পুলিশের।
জমায়েত সরিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করতেই আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। একাধিক পুলিশকর্মী আহত হন হামলায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসেও হামলা চালানো হয়। পুলিশের দাবি, গোয়েন্দা সূত্রে আগে থেকেই অশান্তির আশঙ্কার খবর ছিল। সেই কারণেই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল।
ঘটনার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, আইন হাতে তুলে নেওয়া কাউকেই রেয়াত করা হবে না। হামলা, ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের