নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পুজোর মধ্যেই ফের চাঞ্চল্যকর ঘটনা। নবমীর রাতে দুর্গাপুজোর আনন্দের মাঝেই ধর্ষণের কবলে নাবালিকা। ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় এক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, নাবালিকার এক ঘনিষ্ঠ বন্ধু ঠাকুর দেখাতে নিয়ে যাবে বলে তার বাড়িতে আসে। বাড়িতে আসা যাওয়া থাকায় পরিবারের তরফে কোনও আপত্তি ছিল না। কিন্তু পুলিশের দাবি, সেই বন্ধুর উদ্দেশ্য ছিল অসৎ। বিশ্বাসের সুযোগ নিয়ে সে নাবালিকাকে প্রথমে এক কালভার্টের কাছে নিয়ে যায়, যেখানে আগে থেকেই ওৎ পেতে ছিল আরও দুজন যুবক।
অভিযোগ, তিনজন মিলে নাবালিকাকে জোর করে একটি ইঁটভাঁটায় নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। নৃশংসতার পর অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।কোনওক্রমে বাড়ি ফিরে নাবালিকা বাবা মাকে গোটা ঘটনার বিস্তারিত জানায়। এরপরই পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের নাম সুমন মন্ডল, সুব্রত ঘোষ ও মনোজ ঘোষ।শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেলা হেফাজতে রাখার নির্দেশ দেন। তদন্তে নেমে পুলিশ ঘটনার পুনর্গঠন ও ফরেন্সিক প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এমন নৃশংস ঘটনার সঙ্গে যুক্তদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের