নিজস্ব প্রতিনিধি , ঝাড়খন্ড - তফশিলি জনজাতি তকমার দাবিতে ফের পথে কুড়মি সমাজ। শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করেন কুড়মিরা। যার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন ও বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ২০২৩-২৪ এর পর হাইকোর্টের অনুমতিতে এবার প্রতিবাদে নামছে কুড়মি সংগঠনের মানুষেরা। মহালয়ার আগের দিন থেকেই পথে নেমেছে তারা। শনিবার সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের রেল অবরোধের জেরে ধানবাদ ডিভিশনের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হয় ট্রেন পরিষেবা। রেলের বিবৃতিতে জানানো হয়েছে, ১২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেসকে আসানসোল-জয়চণ্ডী পাহাড়-রাঁচি পথে চালানো হচ্ছে। এছাড়া ২২৩০৩ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস এবং ০৯৪৩৮ শিয়ালদহ-গান্ধীধাম এক্সপ্রেস বিশেষ ট্রেনকে ঘুরপথে পাঠানো হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তবে বাংলার দিক থেকে এদিন সকালের মধ্যে কোনও অবরোধের খবর মেলেনি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার রেল চলাচল স্বাভাবিক ছিল। পুরুলিয়া এক্সপ্রেস এবং রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে রওনা দেয়। রাত থেকেই রেল পুলিশ ও রাজ্য পুলিশের কড়া নজরদারি ছিল বিভিন্ন স্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কে।
কুড়মি সমাজের তরফে আগেই জানানো হয়েছে, জরুরি পরিষেবা ও চিকিৎসার কাজে কোনও বাধা দেওয়া হবে না। তবে আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। এর মধ্যেই হাইকোর্টের নির্দেশ মেনে সাধারণ মানুষের অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখার আশ্বাস দিয়েছে সংগঠন।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের