নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নিয়োগের দাবিতে উত্তাল বারাসাত। রবীন্দ্রভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে চলে দীর্ঘক্ষণ আন্দোলন। টেট উত্তীর্ণদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বুধবার বারাসাত স্টেশন থেকে মিছিল করে রবীন্দ্রভবনে পৌঁছান চাকরিপ্রার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দুদিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু প্রায় ১৫ দিন কেটে গেলেও কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও এখনও স্পষ্ট সিদ্ধান্ত মেলেনি বলে ক্ষোভ উগরে দেন তারা।
রবীন্দ্রভবনে প্রবেশ করতে গেলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাদের আটকালে শুরু হয় ধস্তাধস্তি। অবরোধে যশোর রোডে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে যান চলাচল। এই সময় ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষ। তাদের গাড়ি ঘিরেই তুমুল বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। প্রায় ২০ মিনিটের বেশি সময় আটকে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, আমরা ৫০ হাজার নিয়োগের দাবিতে পথে নেমেছি। রাজ্য সরকার শুধু ভাতা দিয়ে চালাচ্ছে। কিন্তু তাও নিয়োগ করছে না। আমরা আমাদের ন্যায্য দাবিতে পথে নেমেছি কিন্তু সেখানে পুলিশ আমাদের রাস্তায় ফেলে মেরেছে।
যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমরা অনেকবার বলেছি যে এখানে কোনো বিধায়ক বা কেউ নেই। তার পরেও তারা অশান্তির সৃষ্টি করে। আমরা বলেছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করতে কিন্তু তাও তারা পরিস্থিতি অশান্ত করে তোলে। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...