নিজস্ব প্রতিনিধি, তেহরান – যুদ্ধের খেলায় মশগুল ইরান, আমেরিকা ও ইজরায়েল। ক্ষয়ক্ষতি বা প্রাণহানি নিয়ে এতটুকু চিন্তিত নয় কোনও দেশই। মুহুর্মুহু ড্রোন, মিসাইল হামলা চলছে মধ্যপ্রাচ্যে। তেহরানের তেলের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। সোমবার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
নিজের এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, “তেহরানের তেলের ঘাঁটিতে ইজরায়েলের বোমা হামলা পরিবেশ ধ্বংসের সামিল। কারণ এতে বাসিন্দারা স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইকোসাইড তৈরি করেছে। যা মাটি এবং ভূগর্ভস্থ জলের দূষণ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলতে পারে।“
উল্লেখ্য, গত ২৮ মার্চ ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রত্যাঘাত করছে আমেরিকা-ইজরায়েলও। মধ্যপ্রাচ্যের রাতের আকাশে আচমকা জ্বলে উঠছে আলো। সেই আলো হল বিস্ফোরণের। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের