নিজস্ব প্রতিনিধি , বীরভূম - তারাপীঠে বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৮। ভোররাতে ঘুমন্ত অবস্থায় আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন একাধিক পর্যটক। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছেই পুকুরপাড়ে অবস্থিত বেসরকারি বিদেশিনী হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিকই গভীর ঘুমে ছিলেন। ঘুম ভাঙার পর তারা বুঝতে পারেন, ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রাই দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে ভয়াবহ বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
মর্মান্তিক এই ঘটনায় সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। তারাপীঠের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেছেন তিনি। আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেছেন মমতা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের