নিজস্ব প্রতিনিধি , বীরভূম - আগুনের আতঙ্কে রাতারাতি ফাঁকা তারাপীঠ। সোমবার ভোরের ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসরকারি হোটেলে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু, আহত বহু। সেই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা তীর্থনগরীতে। নির্ধারিত সময়ের আগেই হোটেল ছেড়ে বাড়ির পথে পর্যটকরা। কারও অভিযোগ, হোটেলে ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বন্ধ ছিল ইমার্জেন্সি ফায়ার এক্সিট। ফলে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
সোমবার ভোররাতে তারাপীঠের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় কার্যত বদলে গেছে গোটা এলাকার ছবি। যেখানে এই সময় পুণ্যার্থী ও পর্যটকদের ভিড়ে জমজমাট থাকার কথা, সেখানে এখন আতঙ্ক আর উৎকণ্ঠার পরিবেশ। অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৯। আহত বহু মানুষ এখনও চিকিৎসাধীন। আগুনের ভয়াবহতা সামনে আসতেই প্রশ্নের মুখে পড়েছে হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। হোটেলে থাকা কয়েকজন আবাসিকের অভিযোগ, আগুন লাগার পর দীর্ঘক্ষণ কোনও অ্যালার্ম বাজেনি। পরে যে অ্যালার্ম বাজে, সেটিও স্বয়ংক্রিয় ছিল না বলেই দাবি তাদের।
শুধু তাই নয়, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল বা প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠেছে। সবচেয়ে গুরুতর অভিযোগ, হোটেলের নির্দিষ্ট ইমার্জেন্সি ফায়ার এক্সিট বন্ধ ছিল। আগুন লাগার পরও সেটি খুলে দেওয়ার কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি আবাসিকদের একাংশের। আর সেই প্রশ্নের জেরেই তারাপীঠ ছাড়ছেন পর্যটকরা। অনেকেরই আগামী মঙ্গলবার বা বুধবার পর্যন্ত বুকিং ছিল। কিন্তু সেই বুকিং বাতিল করে নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরছেন তারা। হোটেল মালিকদের কাছে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না পেলে আর ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের