নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই অস্বস্তিতে বাম শিবির। সিপিএম প্রার্থী হিসেবে কালীগঞ্জ থেকে সাবিনা ইয়াসমিনের নাম ঘোষণা করা হয়। আর এই ঘোষণার পরেই কালীগঞ্জে তৈরি হল উত্তেজনা। প্রার্থী পছন্দ না হওয়ায় বাম সমর্থকদের একাংশের বিক্ষোভে ভাঙচুরের অভিযোগ উঠল দলীয় কার্যালয়ে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সোমবার বামফ্রন্টের আংশিক প্রার্থী তালিকায় চমক হিসেবে উঠে আসে নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনের নাম। ২০২৫ কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বোমার আঘাতে মৃত্যু হয় তামান্নার। এই আবেগঘন প্রেক্ষাপটেই তাকে প্রার্থী করে বামফ্রন্ট শিবির। তবে প্রার্থী ঘোষণার পরেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করার পরেই দলের অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়।
আর সেই ক্ষোভ থেকেই কালীগঞ্জ এলাকায় সিপিএম কর্মী সমর্থকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। অভিযোগ, তারা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান এবং প্রার্থী পরিবর্তনের দাবিও তোলেন। সিপিএম অফিসে কার্যত তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। প্রার্থী ঘোষণার পরই দলীয় অন্দরে এই ধরনের অসন্তোষ বাম শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। যদিও এই বিষয়ে দলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের