নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বনগাঁ শাখায় আচমকা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। বুধবার সন্ধ্যায় দত্তপুকুর-বিড়ারা অংশে রেললাইনে ফাটল ধরা পড়ে। এরপর নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। প্রায় দেড় ঘণ্টা ধরে বিভিন্ন স্টেশনে আটকে থাকে একাধিক লোকাল।
সূত্রের খবর, সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট নাগাদ দত্তপুকুরে দাঁড়িয়ে যায় আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল। এরপর পিছনে থাকা একাধিক ট্রেনও বিভিন্ন জায়গায় থমকে যায়। কোনও ট্রেন দাঁড়িয়ে পড়ে দমদম ক্যান্টনমেন্টে। আবার কোনও ট্রেন আটকে থাকে বারাসাত স্টেশনে। ফলে অফিস থেকে বাড়ি ফেরার সময় চরম বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় বিভিন্ন স্টেশনে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে।
এই ঘটনায় রেলের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীদের একাংশ। তাদের অভিযোগ, ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক করতে যথেষ্ট তৎপরতা দেখা যায়নি। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক যাত্রীকে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অফিস ফেরত মানুষের দুর্ভোগ ছিল বেশি। পরে রাত সাড়ে ৯টার পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ
চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা
চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস
ছাত্রীদের হুমকি থেকে হাজিরা খাতায় সই, সরবেড়িয়া হাই স্কুলে একাধিক অভিযোগ
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ
ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক
শিক্ষকদের ন্যায্য দাবি, জাতীয় চেতনা ও ভারতীয় সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়ার বার্তা সম্মেলনে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের