নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে ক্ষমতায় আসার পরেই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বিজেপি সরকার। সোমবার থেকে রাজ্যজুড়ে কার্যকর হয়েছে গুন্ডা দমন বিল। আর এরই মধ্যে তাহেরপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। বিপুল পরিমাণ গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চলা এই অভিযানকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাহেরপুর থানা এলাকায় গাঁজা পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক নিয়ে আসা হচ্ছে বলে গোপন খবর পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন, কিছু নগদ টাকা সহ একটি টোটো উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম বিশ্বজিৎ কর্মকার ও প্রতীক প্রামাণিক। দু'জনেই শান্তিপুর থানার কন্দখোলা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া গাঁজা তাহেরপুর থানা এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যেই আনা হচ্ছিল। ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়েও তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের