নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক সামনে আসছে তৃণমূল আমলের বিতর্কিত অধ্যায়। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর এবার নজরের কেন্দ্রে অরূপ-স্বরূপ বিশ্বাসের প্রভাবশালী ক্লাব সুরুচি সংঘ। স্থানীয়দের বিক্ষোভ, তালা ভেঙে ক্লাবে প্রবেশ এবং ভিতরে পাওয়া একাধিক সামগ্রী ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক।
শুক্রবার সকাল থেকেই সুরুচি সংঘের সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ক্ষোভ উগরে দিয়ে তারা ক্লাবে প্রবেশ করেন। অভিযোগ, ক্লাবের উপরের তলায় গিয়ে কার্যত চক্ষুচড়ক গাছ সাধারণ মানুষের। সেখানে একটি বিলাসবহুল ঘরে কিং সাইজ বেড, দামি আসবাবপত্র, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং আধুনিক সুযোগ-সুবিধা ছিল বলে দাবি স্থানীয়দের। সম্প্রতি কিছু সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
শুধু তাই নয়, ক্লাবের অন্য একটি ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি প্রকল্পের পানীয় জল ‘প্রাণধারা’র বোতল এবং ত্রাণসামগ্রী হিসেবে ব্যবহৃত শাড়ি পাওয়া গিয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি সম্পদের অপব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, জনকল্যাণমূলক সামগ্রী কীভাবে একটি ক্লাবের ভিতরে মজুত থাকল এবং এর প্রকৃত উদ্দেশ্যই বা কী ছিল?
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, তাকে ধাওয়া করে মারধর করা হয়। শেষ পর্যন্ত তিনি থানায় আশ্রয় নিয়ে পরিস্থিতি থেকে রক্ষা পান। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের