নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভয়মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে পুরো ভোটপ্রক্রিয়া থাকে সরাসরি নজরদারির আওতায়।
সিইও দফতর সূত্রে জানানো হয়েছে, এই ওয়েবকাস্টিং ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রতিটি বুথে কী ঘটছে, তা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করতে পারবে কমিশন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়াও সহজ হবে। এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা নেবে প্রযুক্তি।
তবে এই ওয়েবকাস্টিং নিয়ে কিছু মহলে ভোটের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, বুথে বসানো ক্যামেরাগুলি শুধুমাত্র সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। কোথাও দুই বা তিনটি ক্যামেরা থাকলেও তা কখনই ভোটারের পছন্দ বা ভোটদানের গোপনীয়তা রেকর্ড করবে না। কমিশনের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, ভোটার কাকে ভোট দিচ্ছেন, তা সম্পূর্ণ গোপনই থাকবে এবং এই বিষয়ে কোনও ধরনের আপস করা হবে না।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের