নিজস্ব প্রতিনিধি, ইন্দোর – টানা ৮ বার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েও পুরসভার পানীয় জলে ‘বিষ’! এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। তাঁদের মৃত্যুর জন্য দায়ী ‘বিষ’ পানীয় জলই। এমনটাই দাবি গবেষণাগারের রিপোর্টে। ডায়ারিয়া ও বমির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪০০ জনেরও বেশি মানুষ। আইসিইউয়ে ভর্তি ৩২ জন।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ইন্দোরের ভগীরথপুরা এলাকায়। সেখানে অবস্থিত একটি পুলিশ আউটপোস্টের কাছে পানীয় জলের প্রধান পাইপলাইনের ওপরে তৈরি করা হয়েছিল একটি শৌচাগার। পাইপলাইন লিক হয়ে শৌচাগারের বর্জ্য মিশে গিয়েছে পানীয় জলে। সেই জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন ইন্দোরের পুরকমিশনার দিলীপ কুমার যাদব।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে ভগীরথপুরার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন অতিরিক্ত মুখ্যসচিব সঞ্জয় দুবে। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। পাইপলাইনের আর কোথাও ফাটল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাইপলাইন মেরামত করে আবার পরিষ্কার জল সরবরাহ করা হচ্ছে ভাগীরথপুরায়। এলাকাবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে, পান করার আগে জল ভাল ভাবে ফুটিয়ে নেওয়ার জন্য।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের