নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্যই সম্পদ,কিন্তু সময়ের সঙ্গে কতজন আর সেইদিকে নজর রাখে। তবে এবার নিজেদেরকে সুস্থ এবং সতেজ রাখতে পুলিশকর্মীদেরও এবার নিয়মিত শরীরচর্চা করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমন নির্দেশের পরেই ময়দানে পুলিশ। হুগলির চন্দননগর কমিশনারেটের অন্তর্গত প্রত্যেক থানায় শুরু হয়েছে শরীরচর্চার অনুশীলন।

পুলিশকর্মীরা বলেন চাকরিতে যোগ দেওয়ার পরে প্রশিক্ষণের সময় তাদেরকে রোজ মাঠে অনুশীলন করতে হত। এদিনের ঘটনা সেই পুরনো স্মৃতিকে আবার উস্কে দিল। কমিশনারের তরফ থেকে পুলিশকর্মীদের ৫ কিলোমিটার মর্নিং ওয়াক করতে পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এমন উদ্যোগকে কিছু পুলিশকর্মী স্বাগত জানালেও কিছু পুলিশকর্মী আবার সুর চরাতেও শুরু করেছেন। একাংশের অভিযোগ, অনেক সময় থানাতে ভালো করে ঘুম হয় না। ঠিকমতো খাওয়া-দাওয়া হয়না। ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করে যেতে হয়। এই পরিস্থিতিতে নিজেকে কিভাবে ফিট রাখা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ কর্মীদের একাংশ। যদিও কাজের চাপের কথা স্বীকার করে নিয়ে শ্রীরামপুরের ডিসি অর্ণব বিশ্বাস জানান " পুলিশের চাকরিতে ফিটনেস খুবই প্রয়োজন। তবে কাজের চাপ রয়েছে। তার মধ্যেও কিছু সময় বের করে নিয়ে শরীর চর্চা করলে শরীর মন সবই ভালো থাকে"।

শুধু শ্রীরামপুর থানার পুলিশ কর্মীরাই নন, রিষড়া থানার পুলিশকর্মীরা মুখ্যমন্ত্রীর কথা মত শরীর চর্চা করতে শুরু করে দিয়েছেন। রিষড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার নিজে একজন ভালো স্পোর্টসম্যান। হাজার ব্যস্ততার মধ্যেও নিজেকে ফিট রাখার জন্য তিনি প্রতিদিন মাঠে যান। দৌড়ানো থেকে শুরু করে ফুটবল খেলা, জিম অনুশীলন, সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রেখেছেন। এই কাজে সহকর্মীদেরকেও উৎসাহিত করেছেন। যদিও এর আগেও পুলিশদের ভুঁড়ি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের