নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ৪ নাবালিকার ওপর হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুতি এলাকায়। ভয়াবহ এই হামলায় ইতিমধ্যেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ৬ বছরের নাবালিকা। ঘটনায় অভিযুক্ত ২১ বছরের গোলাম সারওয়ার ওরফে বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ৫ থেকে ১২ বছর বয়সি ৪ শিশু সহ কিশোরীর ওপর হাঁসুয়া নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে গোলাম সারওয়ারের বিরুদ্ধে। তাদের মধ্যে অভিযুক্তের ১১ বছরের ভাগ্নিও রয়েছে। ভাগ্নিকে ঘরে ডেকে ধর্ষণের চেষ্টাও করেছিলেন তিনি। সেই সময় মেয়েটির ৩ খেলার সঙ্গী দরজায় উঁকি দিলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার পর ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত ৬ বছরের এক শিশুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, হাত, পিঠে গভীর আঘাত রয়েছে। চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন গোলাম সারওয়ার। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্তের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার ঘর থেকে অবসাদ বা বিষণ্ণতার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সহ প্রেসক্রিপশনও উদ্ধার হয়েছে।
তবে বিষয়টিকে শুধুমাত্র মানসিক অসুস্থতা দিয়ে ব্যাখ্যা করতে নারাজ পুলিশ। ঘটনার নেপথ্যে পারিবারিক শত্রুতা, আচমকা হিংসাত্মক সিদ্ধান্ত বা অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধর্ষণের চেষ্টার অভিযোগেরও তদন্ত চলছে। অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষায় তিনি নেশাগ্রস্ত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের