নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে বিশ্বাস ব্রাদার্সকে ঘিরে। এবার সামনে এল আরও বড় অভিযোগ। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি দাবি করেছে, তাদের ২১ কাঠা জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রেখেছে সুরুচি সংঘ। এই অভিযোগের ভিত্তিতে শনিবার আলিপুর থানার দ্বারস্থ হলেন এলআইসির আধিকারিকরা।
সুরুচি সংঘ দীর্ঘদিন ধরেই কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজোর আয়োজক হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ক্লাবটিকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর ক্লাবে ভাঙচুর, দুর্নীতির অভিযোগ এবং আর্থিক অনিয়মের নানা প্রশ্নের মধ্যেই এবার সামনে এসেছে জমি দখলের অভিযোগ। এলআইসির দাবি, তাদের মালিকানাধীন প্রায় ২১ কাঠা জমি বহু বছর ধরে জবরদখল করে রাখা হয়েছে।
বিমা সংস্থার কর্তাদের অভিযোগ, জমিটি চারদিক থেকে ঘিরে বেআইনিভাবে ক্লাবের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এমনকি সেখানে নির্মিত তিনতলা ভবনে একাধিক বেডরুম-সহ বিভিন্ন সুবিধাও রয়েছে। এলআইসি সূত্রে জানা গেছে, জমি পুনরুদ্ধারের জন্য অতীতেও একাধিকবার প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ করা হয়েছিল। আদালতের দ্বারস্থ হলেও জমি ফেরত পাওয়া যায়নি। ফলে এবার নতুন করে পুলিশের হস্তক্ষেপ চেয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের