নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সোমবার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা SIR সংক্রান্ত মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বলাই বাহুল্য, ‘সুপ্রিম’ ভর্ৎসনার মুখে পড়েছে কমিশন। এরপরই তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “কার ক্ষমতা বেশি মোদিজি? ১০ কোটি মানুষ না বিজেপির জমিদার? দেশের মানুষ না বহিরাগত জল্লাদ? আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। বশ্যতা স্বীকার করতে বাংলার মানুষ জানে না। আমরা যে দাবি নিয়ে সোচ্চার হয়েছিলাম সংসদে, মাঠে-ঘাটে, দিল্লিতে, আজ সেই দাবিতেই সিলমোহর দিল দেশের সর্বোচ্চ আদালত। এখন শুধু লজিক্যাল ডিসপক্রিপেন্সি-এর তালিকা বের করলেই হবে না। কাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে নাম ধরে ধরে পঞ্চায়েত অফিসে সেই তালিকা টাঙাতে হবে।“
তিনি আরও বলেন, “১ কোটির বেশি মানুষকে লজিক্যাল ডিসপক্রিপেন্সি-এর নামে হেনস্থা করছে। সেই তালিকা প্রকাশ করতে আবেদন করেছিলাম নির্বাচন কমিশনের কাছে। কিন্তু ওরা বলেছিল করবে না। করলে তো ওদের খেলাটা ধরা পড়ে যেত। আজ তৃণমূল কংগ্রেসের মামলায় তাই নির্দেশ দিয়েছে কোর্ট। আমরা তো এটাই চেয়েছিলাম। যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু-গালে দু’টো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত।“
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের