নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের সংঘাত আরও তীব্র হল। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএর প্রথম কিস্তি দেওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়ানোর আবেদন জানাল রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে। আর এই খবর সামনে আসতেই ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীরা।
ডিএ ইস্যুতে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে বিরোধ চলছে। এর আগে হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজ্যকে অবিলম্বে বকেয়া ডিএর অন্তত ২৫ শতাংশ মে মাসের মধ্যে দুই দফায় মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে প্রথম কিস্তি দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ মার্চ।
তবে নির্ধারিত সময়সীমার মধ্যেও এখনও সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ডিএ ঢোকেনি। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, প্রায় ৩ লক্ষ ১৭ হাজারের বেশি কর্মীর নথি যাচাই করতে হচ্ছে। ২০১৬ সালের আগে পর্যন্ত অনেক কর্মীর তথ্য ডিজিটাল নয়, বরং হাতে লেখা সার্ভিস বুক আকারে সংরক্ষিত রয়েছে। সেই সব নথি ডিজিটাইজ করতে সময় লাগছে বলেই দাবি করা হয়েছে।
পাশপাশি, SIR সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততার কারণেও আধিকারিকের অভাব তৈরি হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট নন সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফলে আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়ে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারী সংগঠনের নেতারা।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের